Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

তাজমিন হত্যাকাণ্ড: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু গ্রেফতার

কুমিল্লায় তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে কথিত প্রেমিক রাজুকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে আটক করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে রাজুকে আটক করা হয়েছে। রাজুই নিহত তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে এসেছিলেন। তাকে কুমিল্লার মামলায় আসামি দেখানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আটক রাজু নিহত তাজমিনের কথিত প্রেমিক। আটক হওয়ার আগে জাতীয় একটি গণমাধ্যমে প্রেম সংক্রান্ত বিষয়ে স্বীকারোক্তি দেন রাজু।

রাজু জানান, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সঙ্গে তার সম্পর্ক হয়। এক পর্যায়ে গত ৬ সেপ্টেম্বর ভোরে কক্সবাজার পৌঁছে তাজমিন। পরে ওই দিন তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। পরদিন দুপুরে একা কুমিল্লার উদ্দেশে রওনা দেন তাজমিন।

এরপর কুমিল্লায় পৌঁছানোর পর সেখানে টমটম চালক সুমন মিয়ার হাতে ধর্ষণ ও পরে হত্যাকাণ্ডের শিকার হন তাজমিন। এ ঘটনায় সুমন মিয়াকে আটক করেছে কুমিল্লা পুলিশ। সে তার জবানবন্দিতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

3

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

4

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

5

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

6

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

7

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

8

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

9

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

10

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

11

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

12

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

13

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

14

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

15

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

18

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

19

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

20