Deleted
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক আলোচনা করেন। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, ‘জিরো ওয়েস্ট’ (শূন্য বর্জ্য) উদ্যোগ এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর তারা গুরুত্বারোপ করেন। এছাড়া উভয় দেশ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলে এমন পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর তারা জোর দেন।

প্রতিমন্ত্রী কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজন করার জন্য এবং প্রতিনিধিদলের প্রতি উষ্ণ আতিথেয়তা প্রদর্শনের জন্য তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি তুরস্কের ফার্স্ট লেডির পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগটির প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, এটি বাংলাদেশের ‘থ্রি-আর’ কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনগুলো একে অপরের সঙ্গে বিনিময়ের গুরুত্ব উভয় পক্ষই স্বীকার করে।

প্রতিমন্ত্রী প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য হিসেবে পাট ও পাটজাত পণ্যের প্রসারে তুরস্কের সহযোগিতা কামনা করেন। তিনি প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশসম্মত ভোগ নিশ্চিত করার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশের পাট খাতের অবদানের সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকের শেষে প্রতিমন্ত্রী তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে স্মারক হিসেবে পাটজাত হস্তশিল্প উপহার দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইওটি কী ও কীভাবে কাজ করে

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

5

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

8

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

9

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

10

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

11

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

12

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

13

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

14

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

15

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

16

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

17

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

18

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

19

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

20