Deleted
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

যাত্রী সেজে চালক হত্যা, অটোভ্যান বিক্রি ৪৩ হাজার টাকায়

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যানচালক সাখাওয়াত হোসেনকে হত্যার পর ভ্যান ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, যাত্রী সেজে ভ্যান ভাড়া করে নির্জন স্থানে নিয়ে চালককে শাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করেন চক্রের সদস্যরা।

আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু কামাল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যাকাণ্ডের প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০), তাঁর সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ অক্টোবর বিকেলে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার কথা বলে সাখাওয়াত হোসেনের অটোভ্যানটি ভাড়া করেন হাবিল উদ্দিন। ভ্যানটি পাথরঘাটা সেতুর নির্জন এলাকায় পৌঁছালে হাবিল লোহার শাবল দিয়ে সাখাওয়াতের মাথায় আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয়। পরে রক্তমাখা ভ্যানটি গামছা দিয়ে মুছে গামছা ও শাবলটি সেতুর নিচে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যান তিনি। চক্রের সদস্য আনোয়ার হোসেনের সহযোগিতায় ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়।

এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা হওয়ার পর জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল, রক্তমাখা গামছা এবং ভ্যান বিক্রির টাকার মধ্যে ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ডিবির ওসি রাজু কামাল বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়ার পাশাপাশি অধিকতর তদন্ত চলছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

1

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

2

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

3

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

4

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

5

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

6

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

7

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

8

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

11

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

12

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

13

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

14

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

15

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

16

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

17

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

18

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

19

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

20