Deleted
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করলো আফগানিস্তান

দ্বিপাক্ষিক একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১১ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এতে দিন শেষে ১৩৫ রানে পিছিয়ে আছে আফগানরা।

শনিবার (১০ অক্টোবর) ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিন শুরু করে টাইগাররা। প্রথম ইনিংসে আর ২৯ রান যোগ করতেই অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ ও ৬৭ রানের ইনিংস খেলেন যথাক্রমে দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলাম। লিটন দাসের ব্যাটে আসে ৫৩ রান।

এদিন ব্যক্তিগত ৯ রান করা তাইজুলকে রিভিউ নিয়ে ফেরান মোহাম্মদ সেলিম। তবে হঠাৎ করে একাদশে সুযোগ পাওয়া স্পিনার নাঈম হাসান লড়াই করেন একাই। তানজিদ তামিম, সাদমান ইসলাম ও লিটন দাসের হাফ সেঞ্চুরির পরও প্রথম দিন খুব একটা রাঙাতে পারেনি বাংলাদেশ।

জবাবে সাদিকুল্লাহ অতলকে ১৭ রানে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন হাসান মাহমুদ। ইনিংস লম্বা হয়নি শহিদুল্লাহ ও হাশমতউল্লাহর। তবে এবাদতের শিকার হওয়ার আগে অর্ধশত রানের ইনিংস খেলেন আবদুল মালিক। আউট হন ৬২ রান করে।

এরপর ফিফটি পেরিয়ে ইকরাম আলী খিলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন আফগান অধিনায়ক রহমত শাহ। দিনশেষে ৮৪ রানে অপরাজিত তিনি। বাংলাদেশের হয়ে ২ উইকেট পেয়েছেন এবাদত, ১টি করে হাসান মাহমুদ ও মেহেদি মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

3

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

4

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

5

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

6

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

7

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

8

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

9

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

10

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

13

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

14

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

15

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

16

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

17

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

18

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

19

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

20