Deleted
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার একাডেমিতে পাঠানোর পরামর্শ ইউসুফের

ফর্ম হারানো বাবর আজমকে ঘরোয়া ক্রিকেটে না পাঠিয়ে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে বিশেষায়িত ব্যাটিং কোচিং করানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের মতামত জানিয়ে তিনি বলেন, 'আমার মনে হয় না, বাবর আজমের টেকনিক্যাল সমস্যাগুলো বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে ঠিক না করা পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত। ঘরোয়া ক্রিকেটে সংগ্রাম করলে তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।'

ইউসুফ আরও বলেন, 'তাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে পাঠান। সে এখনো পাকিস্তানের সেরা খেলোয়াড়। সঠিক দিকনির্দেশনা ও সামান্য চেষ্টা পেলে সে আবার নিজের সেরা অবস্থায় ফিরতে পারবে।' তিনি আরও উল্লেখ করেন, 'চার বছর আগে আমি একই কথা বলেছিলাম, কেউ শোনেনি। দয়া করে এবার শুনুন।'

ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাবর আজমের পারফরম্যান্স ছিল হতাশাজনক। পাঁচ ম্যাচে ২৩.৬০ গড় ও ৭৪.২১ স্ট্রাইক রেটে তিনি করেছেন মাত্র ১১৮ রান। সর্বোচ্চ ৪৫ রান এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে। কোনো ফিফটি নেই, ফাইনালে রানের খাতাই খুলতে পারেননি। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে চতুর্থ স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন।

পাকিস্তান অবশ্য ফাইনাল জিতেছে। ফাখর জামানের সেঞ্চুরি এবং সাদ বেগ ও আরাফাত মিনহাসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৩২৬ রানের লক্ষ্য পেরিয়েছে ৩ উইকেটে। কিন্তু দলের শিরোপা জয়ের আনন্দের মধ্যেও বাবরের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কমেনি।

তবে বাবর ইতিমধ্যে ঘরোয়া ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিয়েছেন। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যানকে কায়েদ-ই-আজম ট্রফির জন্য লাহোর হোয়াইটস দলে রাখা হয়েছে। আগামী ৩ নভেম্বর ইসলামাবাদে শুরু হবে টুর্নামেন্টটি। সেখানে তাঁর প্রতিপক্ষ শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন এফএটিএ। এদিকে ৯ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজও খেলবে পাকিস্তান। জাতীয় দলের ব্যস্ত সূচির আগে বাবরের ব্যাটিংয়ে ছন্দ ফেরানো তাই জরুরি।

প্রায় ১৭ হাজার আন্তর্জাতিক রান করা ইউসুফ জানেন, একজন ব্যাটসম্যানের কাছে টেকনিক কতটা গুরুত্বপূর্ণ। বাবরের সামর্থ্য নিয়েও তাঁর সংশয় নেই। বরং সঠিক পরিচর্যা পেলে বাবর আবারও সেরা হয়ে উঠতে পারেন, সেই বিশ্বাসই রেখেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

1

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

2

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

3

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

4

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

5

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

6

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

7

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

8

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

9

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

10

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

11

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

12

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

15

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

18

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

19

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

20