Deleted
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাজে ফিল্ডিং ও নো বলের কারণ জানালেন খালেদ

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই হারের ক্ষত ভুলে এবার সেঞ্চুরিয়নে মাঠে নামবে টাইগাররা। প্রথম টেস্টে বেশ কিছু ক্যাচ মিস করেছেন ফিল্ডাররা। এ ছাড়া একাধিকবার নো বলের কারণে উইকেট হাতছাড়া হয়েছে। দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে এসব বিষয়ে সতর্ক বাংলাদেশ।

পেসার খালেদ আহমেদ দক্ষিণ আফ্রিকায় সফল হওয়ার কথা জানাতে গিয়ে বলেছেন, ‘পেসারদের সফল হতে হলে আসলে দরকার লাইন এবং লেংথ। এখানে লেন্থটা অনেক জরুরি। বেশি কিছু চেষ্টা না করে যদি আমরা লেন্থটা ধরে রাখতে পারি লম্বা সময় ধরে, তাহলে আমার মনে হয় এখানে সফল হওয়ার সুযোগ বেশি থাকবে। হাসান যে কাজটা করেছে, যদি লেংথটা ধরে রাখতে পারি লম্বা সময় ধরে, তাহলে সুযোগ থাকবে। আমরা এখানে চেষ্টা করে গেছি উপরে বল করতে, উইকেট যেহেতু একটু উঁচু এখানে মানিয়ে নিতে একটু সময় লেগেছে। এজন্য কিছু শর্ট বল হয়েছে। আমার মনে হয় সামনের ম্যাচেই সবাই কামব্যাক করবে।’

একের পর এক নো বল নিয়ে খালেদ বলেছেন, ‘আমি আসলে বলতে পারব না এত নো বলের কারণ। উইকেট একটু উঁচু, যদিও একটু লেইম হয়ে যাচ্ছে অজুহাতটা, আমার মনে হয় না এরকম এত নো বল দেওয়া উচিত। হিট করার জন্য (রানআপ) কিছুটা লম্বা হয়ে গেছে হয়ত সেজন্য হয়ত নো বল একটু বেশি হয়েছে। সাধারণত এত বেশি নো বল হয় না সহজে। এই ম্যাচে হয়ে গেছে একটু বেশি।’

ফিল্ডিংয়ে বারবার ক্যাচ মিস প্রসঙ্গে খালেদ বলেছেন, ‘ভুলের জন্যই আমরা প্রথম ম্যাচে হেরেছি। শান্তও কথাটা বলেছে যে, ভুলের জন্য ম্যাচ হেরেছি। একটু পরে ফিল্ডিংয়ের অনুশীলন আছে। ক্যাচ মিস হতে পারে। তবে আমার মনে হয় ক্যাচিং আরও অনুশীলন করতে পারলে মিসের পরিমাণটা কমে আসবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

1

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

2

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

3

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

4

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

5

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

9

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

10

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

11

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

12

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

13

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

14

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

15

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

16

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

19

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

20