Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়েব, জিডি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যান থেকে দলের আটটি লাগেজ গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। কয়েকজন ক্রিকেটারের দাবি, গতকাল বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় ক্রিকেটার এস এম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ এবং রাজশাহী মহানগর পুলিশ কাজ করছে।

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে গতকাল সকালে আকাশপথে রাজশাহী ফেরেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। এর আগের রাতে দলের ৫৪টি লাগেজ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় বিসিবির একটি কাভার্ড ভ্যান।

জিডিতে মেহেরব হাসান উল্লেখ করেন, কাভার্ড ভ্যানের চালক সজীবের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, রাজশাহী আসার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে গাড়ির পেছনের দরজা পরীক্ষা করে তালাবদ্ধ দেখেছিলেন চালক। পরে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে নাশতা করেন তিনি।

গায়েব হওয়া আটটি লাগেজের মধ্যে কয়েকজন ক্রিকেটারের পাসপোর্ট, আইফোন, ডলার ও কয়েক লাখ নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী ছিল বলে উল্লেখ করা হয়েছে। জিডির তথ্য অনুযায়ী, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পুঠিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক সজীবকে জানান, কাভার্ড ভ্যানের পেছনের দরজা খোলা।

এরপর পুঠিয়া বাজার পার হওয়ার আগেই নাটোরের দিকে একটি জ্বালানি তেলের পাম্পের সামনে গাড়ি থামিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান সজীব। পরে দরজা বন্ধ করে রাজশাহীর উদ্দেশে রওনা হন। সকাল ছয়টার দিকে রাজশাহীর হোটেলে পৌঁছানোর পর লাগেজ নামাতে গিয়ে আটটি লাগেজ না থাকার বিষয়টি ধরা পড়ে।

এ বিষয়ে ক্রিকেটার মেহেরব হাসান কোনো মন্তব্য করতে চাননি। তবে লাগেজ গায়েবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। তাঁদের ভাষ্য, আগামী ১৮ নভেম্বর থেকে রাজশাহীর মাঠে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে তাঁদের খেলার কথা আছে। এর আগে ব্যক্তিগত মালামাল হারিয়ে যাওয়ার ঘটনায় তাঁরা বিপাকে পড়েছেন।

এ ঘটনায় বিব্রত জানিয়ে রাজশাহী বিভাগীয় দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক বলেন, ‘বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। ক্রিকেটারদের লাগেজ উদ্ধারের জন্য তারা সমন্বিতভাবে কাজ করছে।’

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল নাটোর অথবা রাজশাহীর মধ্যে হতে পারে। এ জন্য রাজশাহী, নাটোর ও রাজশাহী মহানগর পুলিশ একসঙ্গে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

1

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

2

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

3

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

4

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

5

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

6

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

7

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

8

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

9

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

10

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

11

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

12

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

13

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

16

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

17

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

18

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

19

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

20