Deleted
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডুলির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তহীনতায় বাফুফে, আজ কোনো সিদ্ধান্ত হয়নি

আসিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার পর জাতীয় ফুটবল দলের হেড কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বিকেলে বাফুফে ভবনে জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু জানান, কোচ ডুলিকে নিয়ে আজ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সভায় কোচ ডুলি উপস্থিত ছিলেন এবং সাফ ব্যর্থতা নিয়ে কমিটির সদস্যদের একাধিক প্রশ্নের উত্তর দেন। ডুলি ফেডারেশন ত্যাগ করার পর কমিটির সদস্যরা আরও আধা ঘণ্টা নিজেদের মধ্যে আলোচনা করেন। জাতীয় দল কমিটির চেয়ারম্যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যমের সামনে আসেননি; মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুকে পাঠান।

আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আপনারা জানেন সাফের পর কোচ ইস্যুতেই মূলত আমরা আজ আলোচনা করেছি। আমরা কয়েক দিন পর আবার আলোচনায় বসব। সেই আলোচনা প্রয়োজনের প্রেক্ষিতে নির্বাহী কমিটিতেও উত্থাপন করা হতে পারে।’ ডুলি বাংলাদেশের কোচ থাকছেন কি না—এমন সরাসরি প্রশ্নে তিনি বলেন, ‘আমরা আজ কোনো সিদ্ধান্ত নেইনি। যেই সিদ্ধান্তই নেই সেটা ফুটবলের বৃহত্তর স্বার্থে এবং ফুটবলারদের ও দেশের স্বার্থেই নেব।’

প্রসঙ্গত, আসিয়ান কাপে বাংলাদেশ তিন ম্যাচই হেরেছিল, শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে চার দশক পর ৯ গোল হজম করে। এরপর ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বিদায় নেয় বাংলাদেশ। আট বছর পর সাফের আয়োজক হওয়া এবং ২১ বছর পর ফাইনালে খেলার স্বপ্ন পাকিস্তানের বিপক্ষে হেরে শেষ হয়।

এদিকে আসিয়ান কাপে দুই ফুটবলারের নাইটক্লাব কাণ্ডের তদন্তের দায়িত্ব নিয়েছিলেন বাফুফে সভাপতি নিজেই। সাদ ও সোহেল রানার নাইটক্লাব ইস্যুতে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সভাপতি দেখবেন ও পরবর্তী সভায় আলোচনা হবে বলে জানান বাবু। এছাড়া সাদ উদ্দিন ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বড় ইনজুরিতে পড়েন এবং শিগগিরই ভারতে চিকিৎসার জন্য যাবেন। তার চিকিৎসার দায়ভার ফেডারেশন নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

1

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

2

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

5

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

6

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

9

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

10

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

11

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

12

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

13

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

16

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

17

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

20