Deleted
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

এএফসি সভাপতির ঢাকা সফর বাতিল, ব্যক্তিগত কারণ দেখিয়ে বাফুফেকে জানালেন সালমান

এএফসি সভাপতি শেখ সালমানের ২০-২২ নভেম্বরের ঢাকা সফর বাতিল হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার সফরের জন্য অন অ্যারাইভাল ভিসা ও প্রয়োজনীয় প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেন তিনি। এএফসি সভাপতির কার্যালয় ব্যক্তিগত কারণ দেখিয়ে বাফুফেকে বিষয়টি অবহিত করেছে।

আগামী ১৮ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে এএফসি অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠান শেষে নিজ দেশ বাহরাইনে যাওয়ার আগে বাংলাদেশে আসার কথা ছিল শেখ সালমানের। তবে এখন তিনি থাইল্যান্ড থেকে সরাসরি বাহরাইনে যাবেন। ফুটবলসংশ্লিষ্টদের ধারণা, ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করায় তিনি সফর স্থগিত করেছেন।

গত বছরও এএফসি সভাপতির ঢাকায় আসার সূচি ছিল। জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাকে প্রধান অতিথি রাখার পরিকল্পনা করেছিল বাফুফে। কিন্তু গত বছরও শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে তিনি বাংলাদেশ সফর বাতিল করেন।

আগামী পরশু এএফসি অ্যাওয়ার্ড নাইটে বাফুফে দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। গত বছর গ্রাসরুট ক্যাটাগরিতে বাফুফে পুরস্কার পেয়েছিল। এবার বাফুফে ব্রোঞ্জ ক্যাটাগরি থেকে সিলভার ক্যাটাগরিতে উন্নীত হয়ে মনোনয়ন পেয়েছে। গতবার গ্রাসরুটে পুরস্কৃত হওয়ায় এবার এই ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার সম্ভাবনা কম। তবে মেম্বার অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে বাফুফের পুরস্কারের সম্ভাবনা রয়েছে।

এএফসি অ্যাওয়ার্ড নাইটে বাফুফে সভাপতি ও সাধারণ সম্পাদক যাচ্ছেন না। সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী ও সাব্বির আহমেদ আরেফের যাওয়ার কথা রয়েছে। সাফও এএফসি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে। আগামীকাল রাতে সাফ ফাইনাল শেষে পরশু দিন সকালে ব্যাংককের বিমান ধরবেন সাফ কর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

1

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

4

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

5

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

6

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

7

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

8

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

9

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

10

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

11

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

14

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

15

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

16

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

17

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

18

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

19

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

20