Deleted
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মন্থর ওভাররেটের দায়ে বাংলাদেশ দলের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলের জন্য আরও একটি দুঃসংবাদ এসেছে। গত শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে মন্থর ওভাররেটের কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

অন-ফিল্ড আম্পায়ার আলাউদ্দিন পালিকে ও ইজাতউল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিপক্ষে মন্থর ওভাররেটের অভিযোগ করেন। পরে ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট রায় দেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের চেয়ে ১ ওভার পিছিয়ে ছিল।

আইসিসি আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, মন্থর ওভাররেটের শাস্তি ওভারপ্রতি ম্যাচ ফির ৫ শতাংশ। ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় দায় স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আবুধাবিতে সেদিন প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান করেছিল। তাড়া করতে নেমে বাংলাদেশ ৩৪ ওভারের মধ্যে অলআউট হয়ে যায়।

আগামী পরশু আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পরের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

1

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2

চুয়েটে সংকট কাটেনি, উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় চালাবেন কীভা

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

9

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

12

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

13

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

14

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

15

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

20