Deleted
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্কালোনির নতুন চুক্তি ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কোচ লিওনেল স্কালোনির সঙ্গে নতুন চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। চুক্তিটি '২+২' মডেলে হওয়ার কথা, যেখানে প্রথম দুই বছর ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত এবং পরের দুই বছর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ হবে। তবে কোনো কিছু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দুই পক্ষের আলোচনা ভালোভাবে এগিয়ে চলছে এবং নভেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে চুক্তিটি চূড়ান্ত হতে পারে। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার ঘনিষ্ঠ এক সূত্র 'লা নাসিওন'কে জানিয়েছে, 'কয়েক সপ্তাহ আগেই স্কালোনির বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।' তবে এএফএর আরেক সূত্র জানায়, নতুন চুক্তির মূল রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি।

লা নাসিওন আরও জানায়, সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে স্কালোনির নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ার কারণ ছিলেন লিওনেল মেসি। মেসির বিদায়ী ম্যাচের মুহূর্ত আড়াল করতে চায়নি এএফএ। বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজেই বলেছিলেন, 'সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবে থাকব।'

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি প্রাথমিকভাবে দুই বছরের জন্য হবে এবং এরপর আরও দুই বছরের জন্য মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। ২০২৮ কোপা আমেরিকা শেষে পরবর্তী দুই বছর অর্থাৎ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর ধারাটি দুই পক্ষের সম্মতির ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন স্কালোনি। এই সময়ে তিনি আর্জেন্টিনাকে দুটি কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ফিনালিসিমা জিতিয়েছেন। গত জুলাইয়ে শেষ হওয়া সর্বশেষ বিশ্বকাপেও আর্জেন্টিনা তাঁর হাত ধরে ফাইনালে খেলেছে। চলতি বছর ৩১ ডিসেম্বর তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২১ কোপা আমেরিকা থেকে আর্জেন্টিনার চারটি বড় শিরোপা জয়ে দারুণ ভূমিকা রাখা কোচিং স্টাফের সবাইকে ধরে রাখতে চায় এএফএ। স্কালোনির সহকারী ওয়াল্টার স্যামুয়েলকে থেকে যেতে রাজি করানোর চেষ্টা করছে এএফএ। এর আগে ইন্টার মিলানে কোচিং স্টাফে যোগ দেওয়ার প্রস্তাব পান ইতালিয়ান ক্লাবটি ও আর্জেন্টিনার সাবেক এ ডিফেন্ডার।

আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম 'ক্লারিন' জানিয়েছে, স্কালোনির নতুন চুক্তিতে আর্থিক বিষয়ে এখনো কিছু মতপার্থক্য নিরসন করা বাকি। সংবাদমাধ্যমটি দাবি করেছে, নতুন এই চুক্তি '২+২' সংস্করণে নয়, বরং সরাসরি চার বছরের জন্য হবে এবং ২০২৮ কোপা আমেরিকা হবে এই চুক্তির মধ্যবিন্দু।

নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে বুয়েনস এইরেসে 'রিও দে লা প্লাতা' ডার্বিতে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর। তিন দিন বিরতির পর ১৭ নভেম্বর কর্দোবায় দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোস্টারিকা। তখন স্কালোনির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে এএফএ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

1

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

4

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

5

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

6

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

7

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

10

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

11

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

14

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

15

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

16

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

17

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

18

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

19

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

20