Deleted
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের রেকর্ড ভাঙা দিনের পর ম্যাচ বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড

ওয়েলিংটনে ভারত ব্যাটিংয়ে একগাদা রেকর্ড গড়ার পর ৩৫২ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে। এই টেস্ট ম্যাচে বাস্তবিকভাবে কেবল ভারতেরই জেতা সম্ভব, আর নিউজিল্যান্ডকে করতে হবে ম্যাচ বাঁচানোর লড়াই।

ওয়েলিংটনে ড্র করার জন্য নিউজিল্যান্ড তাদের প্রয়োজনীয় ওভারের এক তৃতীয়াংশ ব্যাট করে ফেলেছে, হারিয়েছে দুটি উইকেট। হেনরি নিকলস ও রাচিন রবীন্দ্রের সহায়তায় ডেভন কনওয়ে ১৩৭ বল টিকে দলের ম্যাচ বাঁচানোর আশা বাঁচিয়ে রেখেছেন।

৯ উইকেটে ৭২০ রান করে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ দলগত স্কোর এখন ভারতের। আর টেস্টে প্রথমবার প্রথম সাত জুটির প্রত্যেকটি পঞ্চাশ ছাড়িয়েছে। আর নবম টেস্ট সেঞ্চুরি করার পথে ঋষভ পান্ত ব্রেন্ডন ম্যাককালামকে ছাপিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ ছক্কার মালিক হয়েছেন, তার উপরে কেবল বেন স্টোকস।

তৃতীয় দিনের মাঝপথেই ভারত ইনিংস ঘোষণা করবে বলে মনে হয়েছিল। শুবমান গিলের ৯৮ রানে সফরকারীদের লিড ছিল ১১৮ রানের। পান্ত নাইটওয়াচার আনশুল কম্বোজ ও ধ্রুব জুরেলকে নিয়ে দর্শকদের মাতান। আরও ৪১ ওভার খেলে ভারত আরও ২৩৪ রান যোগ করে।

৯৫ রান থাকতে গ্লেন ফিলিপসকে রিভার্স সুইপে লং অন দিয়ে চতুর্থবারের মতো ছক্কা মেরে টেস্ট সেঞ্চুরি করেন পান্ত। কেন ব্যারিংটনও ছক্কা মেরে চারবার সেঞ্চুরিতে পৌঁছান, ছক্কা মেরে সেঞ্চুরি করার তালিকায় শচীন টেন্ডুলকার (৬) তাদের উপরে। পান্ত ১৫৩ বলে ১২৮ রানে থামেন। জুরেল খেলেন ৭৯ বলে ৭৮ রানের ইনিংস।

নিউজিল্যান্ডের পক্ষে ফিলিপস সর্বোচ্চ তিন উইকেট নেন।

দ্বিতীয় ইনিংস খেলতে নেমে নিউজিল্যান্ড দুই বলেই ওপেনিং জুটিকে হারায়। টম ল্যাথাম ডাক মারেন জসপ্রীত বুমরাহর বলে পান্তকে ক্যাচ দিয়ে। কনওয়ে ও নিকলস একসঙ্গে ২২ ওভার কাটিয়ে দেন। প্রসিদ্ধ কৃষ্ণা ৬০ রানের জুটি ভাঙিয়ে দেন। ৩১ রানে থামেন নিকলস।

বাকি দিন সামাল দিয়েছেন কনওয়ে ও রবীন্দ্র। ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। কনওয়ে ৫৯ রানে টিকে ছিলেন। ২৭ রানে খেলছিলেন রবীন্দ্র। স্বাগতিকরা ৪৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে স্কোরবোর্ডে। বাকি ৮ উইকেটে আরও ৯০ ওভার খেলার চ্যালেঞ্জ নিয়ে শেষ দিন মাঠে নামবে নিউজিল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

3

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

4

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

5

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

6

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

7

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

8

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

9

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

10

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

11

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

12

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

15

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

16

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

19

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

20