Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিয়োগপত্র না পেয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। পরে বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে অবস্থান নেন তারা। ‘নিয়োগবঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অনেক প্রার্থী অংশ নেন।

আন্দোলনকারীদের দাবি, গত ২৪ সেপ্টেম্বর থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র দেওয়া শুরু হলেও বিভিন্ন জেলায় শত শত প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি। যাচাই-বাছাইয়ের পর দুই হাজারের বেশি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থী বাদ পড়েছেন বলেও দাবি করেন তারা। নিয়োগপত্র না পাওয়ায় চাকরি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।

এর আগে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে যায়। তবে সেখানে সংশ্লিষ্ট কারও সাক্ষাৎ না পাওয়ার অভিযোগ করেছেন প্রতিনিধিদলের সদস্যরা। তাদের দাবি, সচিবালয়ে গিয়ে তারা অবহেলার শিকার হয়েছেন। সচিবালয় থেকে ফিরে প্রতিনিধিদলের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলেন আরমানুল রহমান। তিনি জানান, অতিরিক্ত জেলা প্রশাসকের পরামর্শে তারা সচিবালয়ে গিয়েছিলেন। তবে সেখানে কোনো সাড়া না পাওয়ায় শাহবাগে ফিরে আসেন।

আরমানুল রহমান বলেন, ‘আইন বা নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে আমাদের বঞ্চিত করা হলেও আন্দোলন চালিয়ে যাব। এটি আমাদের জন্য জীবন-মরণের প্রশ্ন। চাকরির আশায় দীর্ঘ সময় অপেক্ষা করার পর নিয়োগ না পাওয়ায় আমাদের জীবন-জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত সবাই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতার কারণে কোনো প্রার্থীকে নিয়োগ থেকে বাদ দেওয়া হলে তা নিয়ে নতুন করে আন্দোলনের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রবিবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। দলটির কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

1

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

2

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

3

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

4

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

5

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

6

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

7

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

8

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

9

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

10

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

11

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

12

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

17

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

18

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

19

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

20