Deleted
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

অতীতে মূল্যায়নে অসংগতি ছিল, এখন স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

অতীতে খাতা মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিংয়ের মতো অসংগতি ছিল, যা দূর করে মূল্যায়নে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ফেল করা শিক্ষার্থীদের ক্ষেত্রে এক বা দুই বিষয়ে দ্রুত মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাবর্ষের সময় নষ্ট না হয়।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানের উপযোগী করে গড়ে তুলতে এবং স্বজনপ্রীতি ও কৃত্রিমতা পরিহার করে মেধাভিত্তিক মূল্যায়নব্যবস্থা বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের মানোন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত রূপান্তরের ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও মূল্যায়নের ক্ষেত্রে সব ধরনের স্বজনপ্রীতি বন্ধ করা হবে। সম্পূর্ণ মেধা, দক্ষতা এবং পিরামিড কাঠামোগত ডিজিটাল সফটওয়্যারভিত্তিক প্রক্রিয়ায় শিক্ষকদের মূল্যায়ন নিশ্চিত করা হবে। যাতে করে যোগ্য ও মেধাসম্পন্ন শিক্ষকেরা উপযুক্ত স্থানে অধিষ্ঠিত হয়ে শিক্ষা প্রসারে মূল ভূমিকা রাখতে পারেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় বাজেটের ঘাটতি নেই, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার করে শ্রেণিকক্ষগুলোতে আধুনিক তথ্যপ্রযুক্তি এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্ভর শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। শিক্ষকদের আধুনিক আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি যুগোপযোগী ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

1

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

2

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

5

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

6

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

7

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

8

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

9

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

12

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

13

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

14

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

15

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

16

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

17

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

20