Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা চলছে। বুধবার সন্ধ্যায় এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই চিত্রনায়িকা। ফেসবুক পোস্টে ছবির সঙ্গে দেওয়া বার্তায় ওই ব্যক্তিকে 'প্রিয় বন্ধু' ও 'বিজনেস মেন্টর' বলে উল্লেখ করেছেন অপু।

অপু বিশ্বাসের এমন ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা দেখা যায় না। তাই ছবির সঙ্গে দেওয়া তাঁর লেখাটি নজর কেড়েছে। শুভেচ্ছাবার্তার শুরুতে অপু বিশ্বাস লিখেছেন, 'শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর…।' ওই ব্যক্তির কাছ থেকেই ব্যবসাকে নতুনভাবে চিনতে শিখেছেন বলে জানান অপু।

অপুর মতে, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং নিজের কিছু করার অনুপ্রেরণাও পেয়েছেন তাঁর কাছ থেকে। জীবনের পথচলায় শেখানো বিষয়গুলোকে মূল্যবান উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, 'আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।'

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওই ব্যক্তির সাফল্য কামনা করেছেন অপু। পাশাপাশি বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা আরও দীর্ঘ হওয়ার প্রত্যাশাও জানিয়েছেন। পোস্টের শেষাংশে তিনি লেখেন, 'শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক…।'

তাহলে অপু বিশ্বাসের সঙ্গে ছবিতে থাকা এই যুবক কে? শুভেচ্ছাবার্তায় তাঁর পরিচয় আলাদা করে উল্লেখ করেননি অভিনেত্রী। তবে লেখায় একটা বিষয় স্পষ্ট, তিনি অপুর বন্ধু ও ব্যবসায়িক পরামর্শদাতা। কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন অপু বিশ্বাস।

ব্যবসায়িক জীবনে এই ব্যক্তির কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা ও সহযোগিতার কথাই জন্মদিনের শুভেচ্ছাবার্তায় তুলে ধরেছেন তিনি। অপু বিশ্বাসের ঘনিষ্ঠজনদের মতে, সিঙ্গাপুরপ্রবাসী এই ব্যবসায়ীর নাম ফেরদৌস হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

1

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

4

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

5

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

6

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

7

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

8

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

9

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

10

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

11

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

12

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

13

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

14

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

15

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

16

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

17

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

20