Deleted
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ১২০০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম-সংশ্লিষ্ট সন্দেহভাজন ও পরীক্ষায় নিশ্চিত মৃত্যুর সম্মিলিত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে। একই সময়ে নতুন করে হামের উপসর্গে আক্রান্ত ১ হাজার ৩০৭ জনকে সন্দেহভাজন রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হাম-সংশ্লিষ্ট সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯৭। আর পরীক্ষাগারে নিশ্চিত হওয়া মৃত্যুর সংখ্যা ১০৪।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫৭-তে। অন্যদিকে, সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সদৃশ উপসর্গ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

3

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

4

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

5

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

6

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

7

আইওটি কী ও কীভাবে কাজ করে

8

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

9

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

10

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

11

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

12

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

13

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

14

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

15

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

16

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

19

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

20