Deleted
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইসিজে রায়কে স্বাগত জানাল কানাডা, দায়ীদের জবাবদিহির আহ্বান

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে কানাডা। একইসঙ্গে এ ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়ে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কানাডা এ ঐতিহাসিক রায়কে স্বাগত জানায়।

বিবৃতিতে তিনি বলেন, কানাডা দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা গণহত্যার বিষয়টি স্বীকৃতি দিয়ে আসছে। ২০১৮ সালে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স সর্বসম্মতিক্রমে এ বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করে।

এরপর থেকে রোহিঙ্গাদের সহায়তায় কানাডা ৭০০ মিলিয়ন ডলারের বেশি আন্তর্জাতিক সহায়তা দিয়েছে। পাশাপাশি মিয়ানমারের সামরিক শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ২৪০টির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টায়ও সমর্থন দিয়ে আসছে দেশটি।

অনিতা আনন্দ বলেন, আইসিজের এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত পূর্ণাঙ্গভাবে মেনে চলতে হবে এবং যারা এ অপরাধের জন্য দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকবে কানাডা। তাদের অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

1

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

2

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

3

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

4

আইওটি কী ও কীভাবে কাজ করে

5

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

6

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

7

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

8

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

9

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

10

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

11

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

12

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

13

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

14

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

15

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

16

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

17

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

18

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

19

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

20