Deleted
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খান কারাগারে অসুস্থ হয়ে পড়লে গতকাল রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) চোখ পরীক্ষা ও চিকিৎসা শেষে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আজ এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সূত্র জানিয়েছে, ইমরানের রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল এবং প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়েছে তাঁকে। ওই সূত্রের কথা, ‘তাঁর রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল...গত রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’

ইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে ৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর।

গত আগস্টের পর এবারই প্রথম ইমরানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে আনার ঘটনা জানা গেল। আগস্টেও তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয়। তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে হওয়া অনেকগুলো মামলার আপিল এখনো বিচারাধীন। ইমরান অবশ্য সব সময়ই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে ইমরান খানের আইনি দল এবং তাঁর স্ত্রীকে কারাগারে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। ইমরানের আইনি দল এ তথ্য জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

1

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

4

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

5

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

6

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

7

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

8

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

9

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

10

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

11

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

14

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

15

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

16

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

17

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

18

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

19

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

20