Deleted
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাপোরিঝিয়ায় রাশিয়ার গ্লাইড বোমা হামলা, শিশুসহ নিহত ২০

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় পাঁচটি গ্লাইড বোমা দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এতে চার শিশুসহ নিহত হয়েছেন অন্তত ২০ জন। এতে আহত হয়েছেন আরও ৩২ জন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকালে শহরটির আবাসিক ভবনগুলোতে গ্লাইড বোমা আঘাত হানার কথা জানান স্থানীয় কর্মকর্তারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হতাশা প্রকাশ করে বলেছেন, জাপোরিঝিয়ায় রাশিয়ার এই হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত রাতে ঘোষিত একটি চুক্তির প্রতি মস্কোর ‘কৃতজ্ঞতা’ প্রকাশেরই বহিঃপ্রকাশ। ওই চুক্তির মাধ্যমে রাশিয়া থেকে ডিজেল আমদানির ক্ষেত্রে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

জেলেনস্কি আরও বলেন, রাতভর ইউক্রেনের আরও ১৩টি অঞ্চলে হামলা চালানো হয়েছে। তার মতে, এতে প্রমাণিত হয় যে চাপ শিথিল করার যেকোনো পদক্ষেপকে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছে।

জাপোরিঝিয়ায় হামলার একটি স্থানের ছবি ও ভিডিওতে দেখা গেছে, একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ঘটনাস্থল থেকে ইউক্রেনের টেলিভিশনকে ভারপ্রাপ্ত মেয়র রেজিনা হারচেঙ্কো বলেন, ‘ভবনটির নিচতলায় আঘাত হানা হয়েছিল, আর ওপরের তলাগুলো ধসে পড়ে।’

তিনি জানান, সেখানে উদ্ধার অভিযান চলছে। এতে ৮০ জনেরও বেশি কর্মী নিয়োজিত রয়েছেন। উদ্ধারকাজ সারা দিন ধরে চলবে বলে আশা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা নিয়মিত বিরতিতে কাজ থামিয়ে ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা কেউ কোনো শব্দ করছেন কি না, তা শোনার চেষ্টা করছেন। তাদের লক্ষ্য, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিত ব্যক্তিদের শনাক্ত করে উদ্ধার করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

1

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

4

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

5

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

6

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

7

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

8

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

9

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

10

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

11

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

12

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

13

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

14

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

15

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

16

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

17

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

18

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

19

পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, ভ্যান নিয়ে পালিয়েছে

20