Deleted
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন সিনেটে জর্জিয়া থেকে পুনর্নির্বাচিত জন ওসফ, 'দ্বিতীয় ওবামা' হিসেবে পরিচিতি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জন ওসফ পুনরায় সিনেটে নির্বাচিত হয়েছেন। তিনি ৬০ শতাংশ ভোট পেয়ে নিজের আসন ধরে রাখতে সক্ষম হয়েছেন। এই জয়ের মাধ্যমে ডেমোক্র্যাটিক পার্টি কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যা 'নীল ঝড়' নামে পরিচিত।

২০২১ সালে প্রথমবার সিনেটে নির্বাচিত হওয়ার সময় ওসফের বয়স ছিল ৩৩ বছর এবং জয়ের ব্যবধান ছিল খুবই কম। তখন রাজনৈতিক বিশ্লেষকরা তাকে 'অ্যাক্সিডেন্টাল সিনেটর' বলে অভিহিত করেছিলেন। তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় ট্রাম্প জয়ী হলেও ওসফ হতাশ হননি। তিনি ট্রাম্পের নীতির সমালোচনা করে ভোটারদের নজরে আসেন এবং বুদ্ধিদীপ্ত উপস্থিতি ও বাচনভঙ্গির কারণে জনপ্রিয়তা অর্জন করেন।

ওসফকে অনেকে 'ভবিষ্যতের বারাক ওবামা' বা 'দ্বিতীয় বারাক ওবামা' বলে ডাকছেন। সাবেক প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তার বাগ্মিতা, শরীরী ভাষা এবং পোশাকের ধরনে মিল খুঁজে পেয়েছেন মার্কিন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ওবামা যেমন শার্টের হাতা গুটিয়ে ভাষণ দিতেন, ওসফও তেমন করেন। জর্জিয়ার বাসিন্দা প্যাট্রিক গারভার বলেন, '২০ বছর আগে ওবামাকে দেখে যেমন অনুভূতি হতো, ওসফকে দেখেও তেমনটাই মনে হয়।' মধ্যবর্তী নির্বাচনে ওসফের পক্ষে প্রচারেও গিয়েছিলেন ওবামা।

জন ওসফ ১৯৮৭ সালে আটলান্টায় জন্মগ্রহণ করেন। তার মা অস্ট্রেলীয় অভিবাসী এবং বাবা বেলারুশের ইহুদি পরিবারের সন্তান। নিজে ইহুদি হলেও তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচক হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট হওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই বলে ইতিমধ্যেই জানিয়েছেন ওসফ, তবে ডেমোক্র্যাটিক পার্টিতে ভবিষ্যৎ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি অগ্রগণ্য বলে মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

3

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

4

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

5

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

6

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

7

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

8

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

9

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

10

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

11

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

12

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

13

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

14

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

15

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

16

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

17

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

18

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

19

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

20