Deleted
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে ৫০০ জন আটক, বন্ধ ৪৬টি মেট্রো স্টেশন

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ক্যাম্পেইন ফর জুডিশিয়াল প্রোটেস্ট’ (সিজেপি)-এর ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভে যোগ দিতে আসা প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদের মধ্যে অন্তত ৫০ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক রেকর্ড রয়েছে, যাদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে সতর্কতামূলকভাবে আটক করা হয়। খবর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই)।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন দিল্লি জেলাকে ২০টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করেছে প্রশাসন। প্রতিটি জোনের জন্য আলাদা ডিটেনশন সেন্টারের ব্যবস্থা রাখা ছাড়াও বিপুল সংখ্যক আটক ব্যক্তিকে রাখার সুবিধার্থে শহরের একাধিক স্টেডিয়ামকে অস্থায়ী আটক কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।

যন্তর মন্তর ও সংসদ মার্গে আন্দোলনকারীদের সমাগমকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ও ব্যারিকেড গড়ে তোলা হয়েছে। দিল্লির প্রতিটি প্রবেশদ্বারে তল্লাশি বাড়ানোর পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের ৪৬টি মেট্রো স্টেশন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ২০ জুলাইয়ের বিক্ষোভের পুনরাবৃত্তি রোধ করতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ‘ইন্ডিয়া’ জোটের আগের আন্দোলনের তুলনায় এবার পুলিশকে লাঠি ব্যবহারের অনুমতি দেওয়া হলেও, কোনো ধরনের বাগ্‌বিতণ্ডায় না জড়ানোর কঠোর নির্দেশ দেওয়া হয়েছে— যাতে ভিডিও ধারণ করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুযোগ না তৈরি হয়।

আটককৃতদের রাখার জন্য প্রাথমিকভাবে ছয়টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে: ছত্রশাল স্টেডিয়াম, রাজীব গান্ধী স্টেডিয়াম, যমুনা স্পোর্টস কমপ্লেক্স, সুরজমল স্টেডিয়াম, দৌলতপুর কমিউনিটি সেন্টার এবং পান্ড্রাওয়াল কমিউনিটি সেন্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

1

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

2

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

3

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

6

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

7

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

8

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

9

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

10

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

11

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

14

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

15

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

16

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

17

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

18

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

19

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

20