Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুর স্তূপ, রাতে চরম দুর্ভোগ

গাজীপুরের কালিয়াকৈরে ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেইনে বসতবাড়ি নির্মাণের বালুর স্তূপ ফেলে রাখায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে। রাত হলেই কে বা কারা সড়কের উপর বালুর স্তূপ দিয়ে সড়ক বন্ধ করে রাখে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ মহাসড়কের জেলার কালিয়াকৈরের পল্লিবিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় এমন চিত্র দেখা গেছে। পথচারী ও যানবাহন চালকরা জানান, গত কয়েকদিন ধরেই রাত হলেই স্থানীয় কিছু লোক বসতবাড়ি নির্মাণের জন্য ট্রাক ভর্তি বালু এনে সড়কের উপর ফেলে রাখে। পরে রাতভর সেগুলো বিভিন্ন স্থানে নেয়া হয়। এর ফলে ব্যস্ততম এই মহাসড়কে যানবাহন চলাচল ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই পথে চলাচলকারী পথচারী নজরুল মিয়া জানান, সারাদিন অফিস করে রাতে অটোরিকশা দিয়ে বাড়ি ফিরি। কিন্তু সার্ভিস লাইন বন্ধ করে বালু ফেলে রাখায় অটোরিকশা মূল সড়কে উঠে পড়ে। এতে যেমন যানজট হয় সেই সাথে দুর্ঘটনার ঝুঁকি তো আছেই।

স্থানীয় এক দোকান মালিক নাম প্রকাশ না করে বলেন, যারা এই বালু সড়কে ফেলেছে তারা অনেক ক্ষমতাশালী। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কেউ নেই।

এ ব্যাপারে গাজীপুর রিজয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর হোসেনের সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে বিষয়টি জানতে চেয়ে বার্তা পাঠান এই প্রতিবেদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

3

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

4

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

5

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

6

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

7

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

8

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

9

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

10

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

11

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

12

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

13

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

14

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

15

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

16

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

17

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

18

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

19

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

20