Deleted
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবার

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তাঁর গান, দর্শন ও মানবতাবোধের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিবসটি স্মরণে ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

কুষ্টিয়ার পাশাপাশি ঢাকায়ও নানা আয়োজন রয়েছে। ১৭ অক্টোবর সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘লালন স্মরণানুষ্ঠান’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে থাকবেন শিল্পী ও গবেষক অধ্যাপক আহমেদ শাকিল হাসমী।

আয়োজনে সভাপতিত্ব করবেন যুগ্ম সচিব ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হারুন-অর-রশীদ। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা লালনশিল্পী, শিল্পকলা একাডেমির সংগীতশিল্পী এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা।

এ ছাড়া ১৭ অক্টোবর দেশের সব বিভাগীয় শহর ও অন্যান্য জেলাতেও লালন সাঁইয়ের জীবন ও দর্শনের ওপর ভিত্তি করে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

1

চুয়েটে সংকট কাটেনি, উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় চালাবেন কীভা

2

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

3

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

4

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

5

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

6

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

7

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

8

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

15

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

16

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

17

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

18

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

19

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

20