Deleted
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস তার জন্মদিনে এক অপ্রত্যাশিত এসএমএস পেয়ে আপ্লুত হয়েছেন। ২০০৯ সালে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে রাত ১২টায় পাওয়া ওই এসএমএস তার জন্মদিনকে বিশেষভাবে রঙিন করে তুলেছে বলে তিনি জানান।

নিজের জন্মদিনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “আমার জীবনে একজন মানুষ আছেন, যাঁর সঙ্গে পরিচয় ২০০৯ সালে। এবারের জন্মদিনে ঠিক রাত ১২টায় তাঁর একটি ছোট্ট এসএমএস—বিষয়টি আমার কাছে ভীষণ স্পেশাল। আমি আপ্লুত।” তিনি আরও জানান, এই এসএমএস জন্মদিনটাকে অনেক বেশি কালারফুল করে দিয়েছে।

অপু বিশ্বাস আরও বলেন, সন্তান জয়ের জন্মের পর থেকে জন্মদিনের আনন্দ অন্য রকম হয়ে গেছে। আগে জয় তার কোলে থাকত, এখন পাশে বসে থাকে। এবারও রাত ১২টার পর জয়কে পাশে নিয়ে কেক কেটেছেন তিনি। পাশাপাশি কাছের কিছু মানুষ ঠিক ১২টা বাজার সঙ্গে সঙ্গে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, যা তার কাছে সবসময় নতুন অনুভূতি তৈরি করে।

জীবনের নানা অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “জীবন কখনো হিসাব-নিকাশ মেনে চলে না। পেছনে ফিরে তাকালে মনে হয়, জীবনে যা কিছু ঘটেছে, প্রতিটি অধ্যায়ই সুন্দর ছিল।” তিনি মনে করেন, জীবনে যা আসে তা থেকে কিছু না কিছু শেখার থাকে।

নিজের আত্মসম্মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, “আমি সব সময় সেলফ রেসপেক্টটা একটু ফোকাস করে এসেছি। কারণ, আমি মনে করি, যখন আমি নিজেকে সম্মান করব, তখন অন্যরাও আমাকে সম্মান দেবে।”

সন্তান জন্মের পরের সময়টাকে জীবনের বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, সেই সময়টাই তাকে শক্ত ও পরিপূর্ণ হতে সহযোগিতা করেছে। ব্যক্তিজীবনে টানাপোড়েন না হলে কোনো মানুষই নিজেকে পরিপূর্ণভাবে গড়তে পারে না বলে তিনি মন্তব্য করেন।

সাফল্যের সংজ্ঞা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “আমার কাছে দিন শেষে সাফল্যের সংজ্ঞা হচ্ছে—আমার কর্ম, আমার যোগ্যতা, কী করে যাচ্ছি, যেটা মানুষ আমার আড়ালে বলবে।” তিনি একজন মা হিসেবে সব সময় চিন্তা করেন তার সন্তানের মধ্যে তার আলোটাকে বজায় রাখতে।

নিজের অভিনয় জীবন নিয়ে তিনি বলেন, মানুষ যখন তাকে দেখে বলে—আপনিই কি লাস্ট বাংলা সিনেমার একজন নায়িকা যে আপনাকে মনে রেখেছে গ্রামগঞ্জের মানুষসহ সবাই? তখন মনে হয়, হয়তো কাজ করেছি, নয়তো এ কথা বলার কথা নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

1

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

4

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

5

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

6

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

7

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

8

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

9

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

10

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

11

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

12

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

13

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

14

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

15

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

16

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

17

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

18

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20