Deleted
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অধ্যাপক ড. নূরজাহান সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক ড. নূরজাহান সরকার একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এ বিষয়ে গবেষণায় তিনি অসাধারণ অবদান রেখেছেন। শিক্ষা ও গবেষণায় তার অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

অধ্যাপক আবদুস সালাম মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. নূরজাহান সরকার ১৯৪৮ সালে ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭৪ সালে ফ্রান্সের বোর্দো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৭৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৫’-সহ বিভিন্ন সম্মাননা লাভ করেন।

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বন্যপ্রাণী বিষয়ে তার একাধিক গ্রন্থও রয়েছে।

অধ্যাপক ড. নূরজাহান সরকারের মৃত্যুতে প্রাণিবিদ্যা বিভাগের পক্ষ থেকে বিভাগীয় চেয়ারম্যান ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া গভীর শোক প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

1

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

2

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

5

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

6

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

7

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

8

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

9

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

10

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

11

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

12

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

13

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

14

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

17

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

18

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20