Deleted
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

শৈশবেই বৈষম্য রুখতে প্রাথমিক বিদ্যালয়ে অভিন্ন পোশাক ও দুপুরের খাবার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে সমতা প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করতে অভিন্ন পোশাক ও দুপুরের খাবারের ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর হাতিরঝিলে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষার প্রসারে বর্তমানে দেশে ৪৭টি বিয়াম প্রতিষ্ঠান কাজ করছে। পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠান জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাব্যবস্থায় উদ্ভাবনী পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নারীশিক্ষার অগ্রগতি প্রসঙ্গে আব্দুল বারী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী পদক্ষেপ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত অবৈতনিক নারীশিক্ষা ও উপবৃত্তি কর্মসূচির ফলে প্রশাসন, চিকিৎসা ও প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বর্তমান গণতান্ত্রিক সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করছে।

তার দাবি, আট মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, সরকারি বেতন-ভাতা প্রায় দ্বিগুণ করা এবং রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধি পেয়েছে। কর্মমুখী শিক্ষার মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করার উদ্যোগও নেয়া হয়েছে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে সময়ের সদ্ব্যবহার করে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। পাশাপাশি মোবাইল ফোনের ব্যবহার কমানো, সন্ধ্যার পর একা বাইরে না থাকা, মাদক থেকে দূরে থাকা এবং সুবিধাবঞ্চিত মানুষের প্রতি মানবিক আচরণের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আবদুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ ছাড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাজ্জাদুর রহমান, শিক্ষক-শিক্ষার্থী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

1

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

2

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

3

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

6

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

7

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

8

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

9

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

10

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

11

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

12

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

13

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

14

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

15

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

16

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

17

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

18

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

19

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

20