Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী দেওয়ার চেষ্টা: চিফ হুইপ

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দল থেকে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। রবিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

চিফ হুইপ বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তৃণমূল পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামো বিস্তৃত রয়েছে। এ কারণে স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। তবে এ বছর স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না।

তিনি আরও বলেন, বিএনপি চায় নির্বাচন ঐক্যবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক। একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারে জনগণের প্রতিনিধিত্ব করতে সক্ষম এবং মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসুক।

দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে কী ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে দল সিদ্ধান্ত নেবে। তবে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

দলীয় শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে দলের অবস্থান ঐক্যবদ্ধ। কোনোভাবেই চাঁদাবাজি ও দখলদারি বরদাস্ত করা হবে না। চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে জায়গা নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

1

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

4

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

5

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

6

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

7

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

8

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

11

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

12

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

13

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

14

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

15

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

18

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

19

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

20