Deleted
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাগুরা কলেজ ক্যাম্পাসে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ক্যাম্পাসের ভেতর থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজের পুরোনো ৫ নম্বর ভবনের সামনে একটি মিষ্টির প্যাকেটের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কলেজে স্বাভাবিক পাঠদান ও অন্যান্য কার্যক্রম চলছিল। এ সময় পুরোনো ৫ নম্বর ভবনের সামনে একটি মিষ্টির প্যাকেটের ভেতরে লাল টেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান সংশ্লিষ্টরা। বিষয়টি নজরে আসার পর কলেজের অধ্যক্ষ দ্রুত পুলিশকে খবর দেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দীন বলেন, "একটি মিষ্টির প্যাকেটের ভেতরে লাল টেপে মোড়ানো বস্তু দেখা গেছে। এটি বোমা কি না, তা আমরা নিশ্চিত নই। কলেজে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এ ধরনের বস্তু পাওয়ার বিষয়টি অবশ্যই উদ্বেগজনক।"

কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ আহমেদ বলেন, "কলেজে কোনো ধরনের বড় সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে পুলিশ। মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর বলেন, "খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি বোমাসদৃশ বলে ধারণা করা হচ্ছে।"

তবে উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কে বা কারা কলেজের ভেতরে বস্তুটি রেখে গেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা-ও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

1

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

2

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

3

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

4

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

5

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

6

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

7

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

8

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

9

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

10

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

11

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

12

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

13

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

16

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

17

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

18

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

19

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

20