Deleted
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে জাল নোটসহ যুবক গ্রেফতার, জব্দ ২ লাখ টাকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সময় শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২ লাখ টাকার জালনোট, একটি ল্যাপটপ ও একটি রঙিন প্রিন্টার জব্দ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ জানায়, রোববার রাত ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালিয়ে সরঞ্জামসহ ওই যুবককে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ভাগ্যকুল মান্দ্রা এলাকার মজিবুর রহমানের একতলা ভবনের উত্তর পাশের একটি কক্ষ থেকে নকল টাকা ছাপানোর সময় শ্রাবন হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম মজিবুর রহমান।

ডিবি পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান জানান, গ্রেফতারকৃত শ্রাবন আগে থেকেই নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জাল টাকা তৈরি করে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ২০০ টাকা মূল্যমানের নোটে মোট ২ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি রঙিন প্রিন্টার।

এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা রুজু করে আসামি শ্রাবনকে সোমবার দুপুরেই আদালতে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

3

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

4

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

5

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

6

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

7

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

8

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

9

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

10

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

11

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

12

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

13

আইওটি কী ও কীভাবে কাজ করে

14

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

15

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

16

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

17

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

18

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

19

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

20