Deleted
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ, আটক ১

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের ব্যানারে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাছারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে তারা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।

এ সময় মিছিল থেকে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ঘাঁটি, নোয়াখালীর মাটি’, ‘আজ থেকে চৌমুহনী স্বাধীন’ এমন নানা স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যাংক কার্যালয়ের সামনের দরজা ও ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি কার্যালয়ের দুটি জানালার কাচ ভাঙচুর করেন তারা।

প্রায় পাঁচ মিনিট সেখানে অবস্থানের পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির ঢাকা পোস্টকে বলেন, পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে অবস্থান করেছি। ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া পেট্রোল বোমাসহ বিভিন্ন ধরনের আলামত জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই মিছিলটিতে ৩০ জনের মতো অংশ নিয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের নাম-পরিচয়সহ শনাক্ত করা হয়েছে। এ ঘটনার পরপরই অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ এখনো মামলা করেনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

1

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

2

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

3

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

4

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

5

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

6

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

7

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

8

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

9

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

10

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

11

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

12

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

13

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

14

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

15

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

16

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

17

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

18

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

19

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

20