Deleted
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, এসআরবি'র তথ্য

যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। শুক্রবার (১৬ অক্টোবর) সংস্থাটির কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআরবি-৩-এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদ, এনবিআরের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক আসাদ, পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর রুবেল, বেসরকারি চাকরিজীবী এস এম ইমদাদুল ইসলাম এমদাদ, মফিজুর ওরফে রাফি এবং হাসিনুর রহমান সুজন। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে।

এসআরবি জানায়, হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিল এই চক্রটি। তারা হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র সরবরাহ করত এবং বিনিময়ে প্রার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা নিত।

আরও জানানো হয়, গত ১০ অক্টোবর পরীক্ষা শুরুর আগে ভোরেই এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদের কাছে প্রশ্ন আসে। তিনিই বাকিদের কাছে প্রশ্ন হস্তান্তর করেন। চার থেকে পাঁচ বছর ধরে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত এই চক্রটি মূলত দ্বিতীয় ধাপে কাজ করে বলে জানায় এসআরবি।

প্রসঙ্গত, গত শনিবার যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। পরে শনিবারই পাঁচ সদস্যের কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

1

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

2

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

3

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

4

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

7

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

10

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

11

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

12

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

13

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

14

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

15

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

16

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

17

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

18

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

19

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

20