Deleted
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কামিন্সের সমালোচনায় ওয়ার্নার, খাজার পক্ষে অবস্থান

স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে সাবেক অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজার অভিযোগকে ‘ভিত্তিহীন ও মানহানিকর’ বলে উড়িয়ে দিয়েছেন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। শুক্রবার সিডনির ক্রিকেট সেন্টারে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘উসমান যখন বললেন– আমরা সবাই বিষয়টি জানতাম, তিনি যদি বোঝাতে চান যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমরা জানতাম, তাহলে সেটি শতভাগ ভুল।’

কামিন্স আরও জানান, গত আট বছর ধরে তিনি একই কথা বলে আসছেন এবং তাঁর এমন কিছু ঘটার বিষয়ে জানা ছিল না। খাজার বই ‘সবর’-এ করা অভিযোগের পরিপ্রেক্ষিতে কামিন্সের এই মন্তব্য সামনে আসে।

কামিন্সের এই বক্তব্যের পরপরই প্রতিক্রিয়া জানান সাবেক অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, আজ অধিনায়ক উজিকে বাসের নিচে ঠেলে দিয়েছেন। এতে আমি সত্যিই খুব হতাশ।’ শুক্রবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের আগে ফক্স ক্রিকেটের অনুষ্ঠানে ওয়ার্নার এসব কথা বলেন।

ওয়ার্নার আরও বলেন, ‘আজ সকালে প্যাট কামিন্স বেশ ভালো প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিল। তবে উজি যা বলেছে এবং বইয়ে যা লিখেছে, আমি এখনও সেটার পক্ষেই আছি। সেটাই সত্য। আমি তাকে পুরোপুরি সমর্থন করি। এই মুহূর্তে তার জন্য আমার খারাপ লাগছে।’

কামিন্সের সমালোচনা করে ওয়ার্নার বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব মতপার্থক্য থাকতে পারে। কিন্তু সত্য সামনে না আসা পর্যন্ত আমি সেগুলো মেনে নেব না।’

এর আগে কামিন্স খাজার দাবি সম্পর্কে বলেন, ‘উসমান আসলে আরও গুরুতর কিছু বলেছেন। তিনি দাবি করেছেন, আমি এবং আরও কয়েকজন স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের পরিকল্পনার মূল কারিগর ছিলাম। এটি পুরোপুরি ভিত্তিহীন কথা।’ তিনি আরও জানান, খাজা স্বীকার করেছেন যে স্যান্ডপেপার ব্যবহারের সময় ক্যামেরন ব্যানক্রফটকে সতর্ক থাকতে বলেছিলেন—এমন তথ্য পেয়ে তিনি বিস্মিত হয়েছেন এবং এটি খাজার চরিত্রের সঙ্গে মেলে না।

কামিন্স যোগ করেন, ‘উজি নিজের বইতে আমার জীবন, আরও অনেকের জীবন এবং অস্ট্রেলীয় ক্রিকেটের সুনাম নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। নিজের গল্প বলার অধিকারকে আমি শতভাগ সমর্থন করি। তবে আমরা যা বলি এবং করি, তার জন্য আমাদের জবাবদিহি করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

4

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

5

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

6

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

7

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

10

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

11

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

14

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

15

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

16

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

17

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

18

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

19

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

20