Deleted
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে সুবিধা করতে পারছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা দুই হারে সিরিজ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেট ও ১৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

রান তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় অস্ট্রেলিয়া। দুই অজি ব্যাটারই দ্রুত রান তুলতে থাকেন। সেই সুবাদে মাত্র ১৯.৫ ওভারেই উদ্বোধনী জুটিতে আসে ১৬২ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় অস্ট্রেলিয়া। দ্রুত ফিফটি পূরণের পর ৭০ রানে থামেন ফোবে লিচফিল্ড। মাত্র ৫১ বলে খেলা তার এই ইনিংসটি ১১টি চার ও একটি ছয়ে সাজানো।

এরপর এলিস পেরিকে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার জর্জিয়া ভোল। সেঞ্চুরি পূরণের পর ১৩১ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৯৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৯টি চারে সাজানো। এদিকে ১৯ রানে অপরাজিত থাকেন পেরি। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট পেয়েছেন স্বর্ণা আক্তার।

এর আগে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। দলীয় ৮ রানের মাথায় তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। রানের দেখা পাননি ফারজানা হক ও শারমিন আক্তার। আর ৫ রানে আউট হন শারমিন সুলতানা।

চতুর্থ উইকেট জুটিতে চাপ সামলে নেন দলনেতা নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মুস্তারি। দুজন মিলে গড়েন ১৯৫ রানের জুটি। তাদের এই জুটি যে কোনো উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে সর্বোচ্চ। আর এটাই যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

দারুণ সব শটে সোবহানা ১২৩ বলে ১৫ চারে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পেয়ে যান। যে কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি এটা। জুটিটা ২০০ রানের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ৫ রানের জন্য এই জুটির ডাবল সেঞ্চুরি হয়নি। ৪৮তম ওভারের পঞ্চম বলে সোবহানা মেগান স্কুটের শিকার হন।

১১৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পথে ১৩৪ বলে ১৮ চার মারেন সোবহানা। নারী ক্রিকেটে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ২০১৯ সালের ডিসেম্বরে মালদ্বীপের বিপক্ষে পোখারায় টি-টোয়েন্টিতে ১১৩ রানে অপরাজিত ছিলেন নিগার। তার সামনেই তাকে পেছনে ফেললেন সোবহানা।

তারপর শেষ ওভারে পরপর দুটি উইকেট হারায় বাংলাদেশ। নিগার ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থেকে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন। এছাড়া ৮ রান আসে স্বর্ণার ব্যাট থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

5

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

6

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

7

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

8

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

9

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

10

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

11

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

12

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

13

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

14

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

15

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

16

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

17

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

18

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

19

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

20