Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভিনিসিয়ুস জুনিয়র ৪ ম্যাচ নিষিদ্ধ, এল ক্লাসিকো মিস করবেন

প্রতিপক্ষের চুল টেনে ধরা এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। এই নিষেধাজ্ঞার ফলে সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তানদের ও ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি।

লা লিগার এক ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে বদলি নেমেই গোল পান ভিনি, এরপরই লাল কার্ড দেখেন। ন্যাথান সালিবার চুল টেনে ধরার ঘটনা ভিএআরে দেখে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি। তবে লাল কার্ড দেখার পর চরম অসন্তোষ প্রকাশ করে আক্রমণাত্মক ভঙ্গিতে রেফারির দিকে তেড়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরবর্তীতে সতীর্থরা তাকে থামিয়ে মাঠের বাইরে নিয়ে যান।

শৃঙ্খলা কমিটি মাঠের অপরাধের জন্য দুই ম্যাচ এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে অসদাচরণের দায়ে আরও দুই ম্যাচ— মোট ৪ ম্যাচের নিষেধাজ্ঞা প্রদান করে। সবচেয়ে বড় ধাক্কা আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় ভিনিকে ছাড়াই মাঠে নামতে হবে রিয়াল মাদ্রিদকে।

স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনহোর জন্য বড় পরীক্ষার কারণ হতে যাচ্ছে আক্রমণভাগের অন্যতম মূল তারকাকে হারানো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

1

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

2

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

3

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

4

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

5

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

6

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

7

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

10

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

11

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

12

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

13

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

14

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

15

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

16

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

17

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

18

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

19

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

20