এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্প্রতি তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের স্বনামধন্য এই ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি গতকাল ১১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। পদের নাম: এক্সিকিউটিভ। বিভাগ: সফটওয়্যার ডেভেলপমেন্ট। পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা সিএসই-তে বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা: তথ্যপ্রযুক্তি-নির্ভর পরিষেবায় দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর।
চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিসে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: যেকোনো জায়গায়। বেতন: আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর।