Deleted
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামিনে মুক্ত আ.লীগ নেতা কামাল উদ্দিন, বললেন 'ভয় পাই না'

চট্টগ্রাম আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তিনি জামিন পান। মুক্তির পর তিনি সাংবাদিকদের বলেন, 'আমি ভয় পাই না' এবং নিজের বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

জামিনে মুক্তির পর সাংবাদিকদের কামাল উদ্দিন বলেন, 'আমার বাসা ঘিরে একদল আওয়ামী লীগের সন্ত্রাসী মব করার চেষ্টা করছিল। পরে পুলিশ হেফাজতে আমাকে নিয়ে আসে। কোনো মামলা না থাকায় জিডিমূলে জামিন পেয়েছি। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি আমার কথা বলে যাব, আমি ভয় পাই না।'

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, 'আমি মহান আল্লাহর দরবারে জনাব তারেক রহমানের জন্য দোয়া করি, উনি যেন সুস্থভাবে এই রাষ্ট্র চালাতে পারেন। আমি সরকার বাহাদুরের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।'

কেন তার ওপর হামলার চেষ্টা হয়েছিল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কামাল উদ্দিন বলেন, শুক্রবার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে গালিগালাজ করেছিলেন তিনি। লকডাউন দেওয়ার প্রতিবাদে এমন মন্তব্য করার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী তাঁকে আক্রমণের চেষ্টা করেন। তবে হামলার চেষ্টাকারীদের কাউকে চিনতে পারেননি তিনি। তাঁদের মুখে মাস্ক ছিল বলে জানান।

এখনো নিরাপত্তাঝুঁকি রয়েছে কি না, জানতে চাইলে কামাল উদ্দিন বলেন, 'এখনো ঝুঁকি আছে। তবে প্রশাসন আমাকে বলেছে, কোনো ধরনের সন্দেহ হলে তাদের সঙ্গে যোগাযোগ করতে। তারা সর্বাত্মক সহযোগিতা করবে।' নিজের বক্তব্য ও কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

এর আগে, শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার সিডিএ টেকের একটি ভাড়া বাসা থেকে কামাল উদ্দিনকে পুলিশ হেফাজতে নেয়। শুক্রবার রাতে ওই বাসায় অবস্থানকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাসাটি ঘেরাও করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার স্থানীয় কয়েকজন ব্যক্তি কামাল উদ্দিনকে মারধরের চেষ্টা করছেন, এমন খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। তাঁর নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জামিন দেন।

ওসি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আগে কামাল উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।

কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবীও ছিলেন তিনি। রাজনৈতিক পরিচয়ে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির আত্মগোপনে থাকা নেতাদের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন কামাল উদ্দিন। বিদেশে অবস্থানরত নেতারা দেশে থাকা কর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানালেও তাঁদের বিপদে খোঁজখবর নেন না বলে অভিযোগ করতেন তিনি।

গত ৮ অক্টোবর ফেসবুকে নিজেকে 'বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ'-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন কামাল উদ্দিন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় এই প্ল্যাটফর্মের কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানান। কমিটিতে যুক্ত হতে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বানও জানিয়েছিলেন তিনি। তাঁর এসব বক্তব্য ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

1

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

2

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

3

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

4

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

5

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

6

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

7

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

8

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

9

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

10

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

11

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

12

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

13

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

14

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

15

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

18

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

19

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

20