Deleted
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে নিয়ে ভারতের Dilemma: প্রত্যর্পণ নয়, নীরব রাখার চেষ্টা

ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও কূটনৈতিক বাস্তবতার কারণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না। বুধবার ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ আলোচনায় এ বিষয়ে মত প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারতের ‘মূল্যবান সম্পদ’ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, ফলে ভারত তাঁকে হস্তান্তর করতে চাইবে না।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার বলেন, ‘হাসিনা যদি ফিরে আসেন এবং দেশে মারা যান, তবে বাংলাদেশের রাজনীতিতে তা সমস্যার তৈরি করতে পারে।’ তিনি আরও বলেন, ‘ভারতের দৃষ্টিকোণ থেকে বলতে হয় ভারত চাইবে যে তিনি ভারত ছেড়ে চলে যান। কিন্তু কোনো দেশ তাঁকে নিতে রাজি হবে না। এই অবস্থায় ভারত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না।’

ফেয়ার ব্যাখ্যা করেন, রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) প্রযোজ্য হয় না। ফলে হাসিনাকে হস্তান্তরের জন্য আলাদা আইনি প্রক্রিয়া চালাতে হবে। তবে বাংলাদেশের জন্য তিনি ভারতে শেষনিশ্বাস ত্যাগ করলে সেটাই ‘ভালো’ বলে মন্তব্য করেন তিনি।

এদিকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বিরোধ ও তালেবান প্রসঙ্গে ফেয়ার বলেন, ডুরান্ড লাইনকে কেন্দ্র করে ঐতিহাসিক সমস্যা রয়েছে। পাকিস্তান তালেবানদের সমর্থন করেছিল এই আশায় যে তারা সীমান্ত মেনে নেবে, কিন্তু তালেবানরা তা করেনি। আফগান তালেবান পাকিস্তানি তালেবানদের (টিটিপি) নিরাপদ আশ্রয় দিচ্ছে, যা প্রধান ইস্যু।

বেলুচিস্তান সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি ইমরান খানের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নয়। বালুচরা কখনোই পাকিস্তানে যোগ দিতে চায়নি। মোশাররফের আমলে চীনা উন্নয়ন ও কম বরাদ্দ থেকে এই সংকটের সূত্রপাত।

ইমরান খানের আন্দোলন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে ফেয়ার বলেন, ফিল্ড মার্শাল আসিম মুনির এত ক্ষমতা একত্রীকরণ করেছেন যে তিনি পরিস্থিতি সামলে নিতে পারবেন। ইমরান খান জেল থেকে বেরোতে পারবেন না, একমাত্র নির্বাসনে যেতে রাজি হলেই তা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

1

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

4

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

5

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

6

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

7

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

8

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

9

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

10

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনী যো

11

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

12

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

13

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

14

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

17

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

18

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

19

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

20