Deleted
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ গরু ডাকাতি

রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় গরুবাহী ট্রাকের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ১১টি গরু নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। সোমবার (১৬ নভেম্বর) ভোররাত আনুমানিক সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. হেলাল গাজী (৪০) বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর গ্রামের মিনহাজ গাজীর ছেলে। তার দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ও তার তিন সহযোগী মিলে গত ১৫ নভেম্বর জয়পুরহাট জেলার ধলুর গরুর হাট থেকে বিভিন্ন মূল্যের ১১টি গরু কেনেন। পরে গরুগুলো ট্রাকে তুলে কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুর হয়ে বরগুনার উদ্দেশে রওনা হন।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, সোমবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তাদের গরুবাহী ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া বাজার এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল খালি ট্রাক নিয়ে তাদের ট্রাকের গতিরোধের চেষ্টা করে। পরে শ্রীপুর বাসস্ট্যান্ডের পলাশ ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশনের মধ্যবর্তী স্থানে ডাকাত দলটি তাদের ট্রাকের পথরোধ করে।

এ সময় ডাকাতরা দেশীয় বিভিন্ন অস্ত্রের মুখে গরু ব্যবসায়ী চারজনকে জিম্মি করে এবং অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে তাদের ট্রাকে থাকা ১১টি গরু ডাকাত দলের ট্রাকে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে হেলাল গাজী ও মিনহাজ গাজী আহত হন।

ভুক্তভোগীদের দাবি, ডাকাতেরা শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে একটি সরু রাস্তা দিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করলে পুলিশ তাদের এবং গরুবাহী খালি ট্রাকটি থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১১টি গরু লুট হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা থানায় এসেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

2

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

3

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

4

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

5

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

6

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

7

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

8

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

9

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

12

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

13

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

14

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

15

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

16

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

17

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

18

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

19

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

20