Deleted
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পেট্রল বোমা নিক্ষেপ ও কুপিয়ে দোকানিকে হত্যা

রাজশাহী নগরের চণ্ডীপুর এলাকায় পেট্রল বোমা নিক্ষেপ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবদুল বারী নামে এক মুদি দোকানিকে হত্যা করা হয়েছে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। তিনি বাড়ির সামনেই একটি মুদি দোকান চালাতেন।

নিহতের স্বজন ও পুলিশের ভাষ্য, শনিবার সন্ধ্যার পর নগরের চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসেন। তারা বারীর দোকানে টাকা ভাঙাতে গেলে তিনি টাকা ভাঙিয়ে দিতে পারবেন না বলে জানান। এ নিয়ে তাদের সঙ্গে বারীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।

এর জেরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে আসেন বলে পুলিশ ও স্বজনেরা জানান। হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলেন। পরে পেট্রল বোমা নিক্ষেপ করে দোকানে আগুন ধরিয়ে দেন।

দোকানে আগুন দেখে বারীসহ পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসেন। এ সময় হামলাকারীরা বারীকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। হামলাকারীরা চলে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় বারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তিনি আরও বলেন, নিহতের মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর আসামিদের শনাক্ত করে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

1

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

2

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

3

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

8

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

9

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

10

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

11

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

12

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

13

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

14

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

15

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

18

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

19

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

20