Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধানসহ তিনটি অনুচ্ছেদে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে অনুষ্ঠিত এ সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সভায় জাতীয় দৈনিকের সম্পাদক, বিভিন্ন সাংবাদিক ফোরামের প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। তারা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল নিয়ে মতামত ও প্রস্তাব দেন এবং লিখিত প্রস্তাব জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এসব মতামত পর্যালোচনা করে বিশেষ কমিটির প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান কমিটির সভাপতি।

বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তাদের বারবার কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা যখনই যোগ দেবে, তাদের স্বাগত জানানো হবে। আলোচনার মাধ্যমে যেসব প্রস্তাব গ্রহণযোগ্য হবে, সেগুলো সবার মতামতের ভিত্তিতে বিবেচনা করা হবে।

তিনি বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে পক্ষ-বিভাজন নয়, ঐকমত্য চান তারা। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে। এর বাইরে আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে বা বাদ পড়েছে, সেগুলোও ঐকমত্যের ভিত্তিতে গ্রহণের চেষ্টা থাকবে।

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনি ইশতেহারের অগ্রাধিকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্রাধিকার হচ্ছে জুলাই জাতীয় সনদ। তবে নির্বাচনি ইশতেহারে যেসব বিষয়ে ম্যান্ডেট পাওয়া গেছে, সেগুলোও সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিবেচনায় নেওয়া হবে।

গণভোটের বিধান প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধানসহ আরও দুটি অনুচ্ছেদকে গণভোটের আওতায় আনার প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য হলো, ভবিষ্যতে কোনো সংসদ এসব বিধান পরিবর্তন করতে চাইলে জনগণের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা।

সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে যেহেতু ঐকমত্য হয়েছে, সেটি সংবিধানে রাখা হবে। ভবিষ্যতে কোনো সংসদ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা পরিবর্তন করতে চাইলে যেন গণভোটে যেতে হয়, সেই বিধান যুক্ত করার বিষয়ে একমত হয়েছেন তারা।

তিনি আরও জানান, সংবিধান সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর যেসব অনুচ্ছেদের ক্ষেত্রে গণভোটের বাধ্যবাধকতা থাকবে, রাষ্ট্রপতির সম্মতির আগে সেসব বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

বিশেষ কমিটির প্রতিবেদন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য জোর চেষ্টা চলছে। এরপর প্রতিবেদনের ভিত্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে সংবিধান সংশোধনের বিল আনা হবে। আগামী বছরের প্রথম অধিবেশন, অর্থাৎ জানুয়ারি সেশনে বিলটি সংসদে উত্থাপনের আশা করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

1

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

2

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

3

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

4

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

7

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

8

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

9

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

10

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

11

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

12

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

13

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

14

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

15

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

16

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

17

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

18

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

19

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

20