Deleted
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার আটক

ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে তাঁকে আটক করা হয়। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংস্থাটি বলছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুদক পরিকল্পিতভাবে ফাঁদ অভিযান চালায়। অভিযানকালে ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় আসাদুলকে হাতেনাতে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নেন। এই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। কিন্তু প্রায় ছয় মাসেও জমির সীমানা নির্ধারণের কাজ শেষ হয়নি। তিনি একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন। একপর্যায়ে তাঁকে এই কার্যালয়ের সার্ভেয়ার আসাদুলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে মনিরুলের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন আসাদুল। বিষয়টি দুদককে জানান মনিরুল।

দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘুষ দাবির এই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে ফাঁদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। আজ দুদকের একটি বিশেষ দল পরিকল্পিতভাবে এই অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুলকে হাতেনাতে আটক করা হয়।

দুদক জানিয়েছে, এ ঘটনায় আসাদুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাঁকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

1

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

2

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

3

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

4

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

5

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

6

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

7

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

8

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

9

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

10

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

11

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

12

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

13

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

16

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

17

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

18

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

19

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

20