Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালন শাহর কাছে ‘মানবধর্ম’ই সর্বশ্রেষ্ঠ

লালন শাহর ‘মানবধর্ম’ কবিতায় মানবতাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। কবি জাত-ধর্মের বিভেদের ঊর্ধ্বে মানুষকে ভালোবাসার কথা বলেছেন। তাঁর কাছে মানুষ পরিচয়ই শ্রেষ্ঠ।

মাদার তেরেসা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। তিনি জাত-ধর্মের ভেদাভেদ ভুলে মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অসহায় মানুষের সেবা করেছেন। তিনি বিশ্বাস করতেন, মানুষের স্থান সবার ওপরে।

‘মানবধর্ম’ কবিতায় লালন শাহ জাতের রূপ দেখেননি। সংকীর্ণ মানসিকতার কারণে লোকে জাতপাত নিয়ে গৌরব করে। প্রাচীনকাল থেকেই সমাজে জাতপাত নিয়ে বিভেদ বিদ্যমান। উচ্চবিত্তেরা নিজেদের শ্রেষ্ঠ মনে করে এবং নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিতে জাতপাত নিয়ে গর্ব করে।

মানবতাকে আদর্শ হিসেবে ভাবার দিক থেকে উদ্দীপকের সঙ্গে ‘মানবধর্ম’ কবিতাটি সাদৃশ্যপূর্ণ। কবি জাত-ধর্মের বিভেদের ঊর্ধ্বে মানবতার জয়গান গেয়েছেন। সম্প্রদায়গত পরিচয়ের চেয়ে মানুষ পরিচয়ই শ্রেষ্ঠ। উদ্দীপকে মাদার তেরেসা মানবসেবাকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তিনিও মানবতাকে সর্বাগ্রে স্থান দিয়েছিলেন। একইভাবে কবি লালন শাহও মানবতাবাদী হওয়ার কারণে জাত-ধর্মের বিভাজনে বিশ্বাস করতেন না। তাঁর কাছে দেশ-কাল-পাত্র ও ধর্মের চেয়ে মানবধর্মই সর্বশ্রেষ্ঠ।

ধর্ম ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে মানবতাকে স্থান দেওয়ার দিক থেকে উদ্দীপক ও ‘মানবধর্ম’ কবিতায় একই সুর ধ্বনিত হয়েছে। মানবধর্ম তথা মনুষ্যত্ববোধেই মানুষের প্রকৃত পরিচয় নিহিত। উদ্দীপকে মাদার তেরেসা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন এবং ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে গরিব-দুঃখী মানুষের সেবায় জীবন ব্যয় করেছেন। আলোচ্য কবিতার কবিও মানবতাবাদেই আস্থাশীল। তিনি মনে করেন, পাত্রভেদে জলকে ভিন্ন নামে আখ্যায়িত করলেও তা জলই থাকে; তেমনই জাতি বা ধর্ম পরিচয় মানুষের মানবিক সত্তাকে পৃথক করতে পারে না। তাই ধর্মীয় ও জাতিগত পরিচয়ের নিরিখে মানুষে মানুষে বিভেদ করা উচিত নয়। উভয় ক্ষেত্রেই মানবতাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

1

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

4

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

5

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

6

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

7

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

8

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

9

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

10

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

11

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

12

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

15

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

16

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

17

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

18

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

19

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

20